Refund Policy
🛍️ রিটার্ন ও রিফান্ড পলিসি – Bayna Mart
Bayna Mart-এ আমরা সবসময় চেষ্টা করি আপনাকে সেরা মানের পণ্য ও পরিষেবা দিতে। তারপরও যদি কোনো অসুবিধা হয়, তাহলে নিচের নীতিমালা অনুসরণ করে আপনি রিটার্ন বা রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।
✅ কোন কোন ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে?
১️⃣ যদি আপনি ডেলিভারি পাওয়ার পর দেখতে পান পণ্যটি ত্রুটিপূর্ণ, ক্ষতিগ্রস্ত, ভুল, বা অসম্পূর্ণ — তাহলে আপনি অবশ্যই আমাদের ওয়েবসাইটে রিফান্ড সেকশন থেকে আবেদন করতে হবে 📷 উপযুক্ত প্রমাণসহ ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে।
⏳ নির্ধারিত সময়ের পরে করা আবেদন গ্রহণযোগ্য হবে না।
❌ আমাদের এখানে পণ্য এক্সচেঞ্জের কোনো ব্যবস্থা নেই।
📦 মিসিং বা হারিয়ে যাওয়া প্রোডাক্টের ক্ষেত্রে নির্দেশনা:
🔹 আনবক্সিং ভিডিও বাধ্যতামূলক। ডেলিভারির সময়ই ভিডিও করে রাখুন।
🔹 যে প্রোডাক্টটি মিসিং, তার কালার/সাইজ উল্লেখসহ বিস্তারিত লিখে এবং ছবি যুক্ত করে আমাদের জানাতে হবে।
🔹 অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ জানাতে হবে কাস্টমার সাপোর্টে উপযুক্ত প্রমাণসহ।
💸 রিফান্ড সময়সীমা:
আপনার রিফান্ড আবেদনটি আমাদের নীতিমালার মধ্যে পড়ে থাকলে, আমরা আপনার অর্থ ৭ কর্মদিবসের মধ্যে ফেরত দিবো।
🔁 রিফান্ডের সময় আপনার পেমেন্ট মেথডের ওপর নির্ভর করে কিছুটা কমবেশি হতে পারে।
🔁 কোন কোন ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে?
-
প্রাপ্ত পণ্যের কালার বা সাইজ অর্ডারের সঙ্গে না মিললে।
📥 সেক্ষেত্রে ওয়েবসাইটের রিটার্ন অপশন ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যে প্রমাণসহ আবেদন করতে হবে।
🚫 যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য হবে না:
❌ ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানানো না হলে
❌ ছবির কালারের পার্থক্য ডিসপ্লে ডিভাইসের কারণে হলে
❌ কোয়ালিটি নিয়ে অসন্তুষ্ট হলে
❌ পণ্য ব্যবহৃত বা ধৌত হলে
📌 রিটার্নের শর্তাবলী:
-
পণ্য অব্যবহৃত ও অক্ষত থাকতে হবে।
-
ফ্যাশন পণ্যের ক্ষেত্রে শুধুমাত্র ট্রায়াল দেওয়া যাবে, তবে ভাঁজ পড়া বা ধুয়ে ফেলা যাবে না।
-
অরিজিনাল ট্যাগ, ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড ও এক্সেসরিজ অবশ্যই থাকতে হবে।
📝 কিভাবে রিটার্ন/রিফান্ডের জন্য আবেদন করবেন?
1️⃣ আপনার Bayna Mart একাউন্টে লগইন করুন।
2️⃣ Return Process পেইজে ক্লিক করে ফর্মটি পূরণ করুন এবং Submit করুন।
3️⃣ ঢাকার মধ্যে: আপনি চাইলে অফিসে এসে পণ্য রিটার্ন করতে পারেন অথবা কুরিয়ার করতে পারেন।
4️⃣ ঢাকার বাইরে: পণ্যটি কুরিয়ারে পাঠাতে হবে। তবে অবশ্যই আগে আমাদের ফোন বা ইমেইল করে জানাতে হবে।
📦 কুরিয়ারে পাঠানো পণ্য যদি হারিয়ে যায় বা নষ্ট হয়, তাহলে Bayna Mart এর দায়ভার থাকবে না।
🚚 যেসব কুরিয়ারে রিটার্ন করতে পারবেন:
-
ঢাকার ভিতরে: পাঠাও, রেডেক্স, ই-কুরিয়ার
-
ঢাকার বাইরে: সুন্দরবন কুরিয়ার, এস.এ পরিবহন
আপনার সন্তুষ্টিই আমাদের সাফল্য ✨
কোনো প্রশ্ন থাকলে, নির্দ্বিধায় আমাদের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করুন 📧,📞,📱.
📧 Email: baynamart.info@gmail.com
📞 Phone: 01824031979
📱 Facebook: facebook.com/baynamart.bd
📱 Electronics & Gadgets
🧴 Beauty & Personal Care
🏠 Home & Living
👗 Fashion & Lifestyle
Smart Gadgets
🩺 Health & Wellness
🧒 Baby & Kids
📚 Education & Stationery
💡 Special Collections
🧾 Digital Services